• সিলেট, ভোর ৫:১১, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নৌকার কাণ্ডারি আপনাদের ফেলে ভারতে চলে গেছে : মির্জা ফখরুল

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৬
নৌকার কাণ্ডারি আপনাদের ফেলে ভারতে চলে গেছে : মির্জা ফখরুল

Manual2 Ad Code

নৌকার কাণ্ডারি আপনাদের ফেলে ভারতে চলে গেছে : মির্জা ফখরুল

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

 

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে নির্বাচনে নৌকা আর ধানের শীষ ছিল। এবার নৌকা নাই। নৌকার কাণ্ডারি ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের ফেলে ভারতে চলে গেছে। দিল্লিতে গিয়ে বসে আছে। আমাদেরকে বিপদে ফেলে চলে গেছে। থাকলে অত্যন্ত একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করত।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, ছাত্রদের তাড়া খেয়ে শেখ হাসিনা পালিয়ে গেছে। নেতাকর্মীরা এখন বিপদে। যারা পালায় তাদের আমরা চাই না। অনেক ছাত্রের রক্তের বিনিময়ে আমরা ভোট দেয়ার অধিকার পেয়েছি। ১৫ বছর মত প্রকাশের সুযোগ পাইনি, এবার পেয়েছি। যারা ভোট দিতে চেয়েছে তাদের মামলা দিয়ে জেলে দিত আওয়ামী লীগ।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে এসব মন্তব্য করেন মির্জা ফখরুল।

Manual1 Ad Code

বিএনপি মহাসচিব বলেন, যারা পাকিস্তানি সেনাদের সাহায্য করেছে। আমাদের হাজার হাজার মানুষ হত্যা করেছে। তারা আবার এসে ভোট চাচ্ছে। যে দলটা আমাদের দেশকে বিশ্বাস করে না। স্বাধীনতাকে বিশ্বাস করে না। তাদেরকে ভোট দিয়ে দেশটার সর্বনাশ করবেন না।

Manual4 Ad Code

কৃষি নিয়ে তিনি বলেন, আমাদের দেশের কৃষি এখনো সঠিক ভাবে হয়নি। আমাদের জেলার কৃষকরা সবচেয়ে বেশি অসহায়। আমরা ক্ষমতায় গেলে কৃষি ভিত্তিক শিল্পায়ন করতে চাই। শুধু বিএ পাস করলেই হবে না। টেকনিকেল ট্রেনিং নাও, বিদেশে ভুড়িভুড়ি চাকরি অপেক্ষা করছে।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com