• সিলেট, রাত ৩:৩৭, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি এখন সত্যিকার অর্থেই ক্ষমতার দ্বারপ্রান্তে: নাসের রহমান

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৬
বিএনপি এখন সত্যিকার অর্থেই ক্ষমতার দ্বারপ্রান্তে: নাসের রহমান

Manual7 Ad Code

বিএনপি এখন সত্যিকার অর্থেই ক্ষমতার দ্বারপ্রান্তে: নাসের রহমান

শ্রীমঙ্গল প্রতিনিধি

 

Manual7 Ad Code

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান বলেছেন, “বিএনপি এখন ক্ষমতার দ্বারপ্রান্তে এবং দলটি সামনের দরজা দিয়েই ক্ষমতায় যাবে। একটা দলের নেতা কয়েক মাস আগে ক্ষমতার দ্বারপ্রান্ত শব্দটি ব্যবহার করেছিলেন। আজ আমি বলতে চাই বিএনপি এখন সত্যিকার অর্থেই ক্ষমতার দ্বারপ্রান্তে। আমরা সামনের দরজা দিয়েই ক্ষমতায় যাবো। বিএনপি কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যায়নি।”

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর দুইটায় শহরের কোর্ট রোডে প্রেসক্লাব মোড়ে মৌলভীবাজার-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমানের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এম নাসের রহমান বলেন, তাঁর নির্বাচনী এলাকার দুই থানা এবং মৌলভীবাজার পৌরসভার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত করুণ। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে আমার প্রধান কাজ হবে গ্রামীণ রাস্তা সংস্কার করা। এটি সবচেয়ে বেশি প্রয়োজনীয়।

Manual1 Ad Code

তিনি বলেন, পৌরসভা হোক, ইউনিয়ন হোক কিংবা থানা—সব জায়গায় সমানভাবে উন্নয়ন কাজ করা হবে। মৌলভীবাজার পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ অবস্থায় রয়েছে। অনেক সড়ক ও ফুটপাত সংস্কারের প্রয়োজন। এসব জরুরি উন্নয়ন কাজ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জনগণের মৌলিক চাহিদা হিসেবে স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিয়ে চিকিৎসা ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে, যাতে মৌলভীবাজারেই সব ধরনের চিকিৎসা সেবা পাওয়া যায়।

Manual4 Ad Code

রেল যোগাযোগ প্রসঙ্গে এম নাসের রহমান বলেন, “সিলেট–মৌলভীবাজার রেলপথে টিকিট সংকট দীর্ঘদিনের সমস্যা। ঢাকা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত একটি বিশেষ ট্রেন চালু করা হবে, যেটি মাঝপথে কোথাও থামবে না। বর্তমানে ট্রেন ছাড়ার পাঁচ মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায় এবং দালালরা কালোবাজারে টিকিট বিক্রি করে। এই বিশেষ ট্রেন চালু হলে মৌলভীবাজারবাসীর দুর্ভোগ অনেকটাই কমবে।”

এর আগে দুপুরে এম সাইফুর রহমান সড়ক ও আদালত সড়ক এলাকায় জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এম নাসের রহমান ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন। এ সময় শহরে বিপুল সংখ্যক মানুষের ঢল নামে। কার্যালয় উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com