• সিলেট, রাত ১:৩১, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

গণতন্ত্র পুনরুদ্ধারে ভোট ও দোয়া চাই: এম এ মালিক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৬
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোট ও দোয়া চাই: এম এ মালিক

Manual6 Ad Code

গণতন্ত্র পুনরুদ্ধারে ভোট ও দোয়া চাই: এম এ মালিক

Manual8 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

০২ ফেব্রুয়ারী ২০২৬ (সোমবার) দিনব্যাপী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারার সকল ওয়ার্ডে বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসংযোগ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী এম এ মালিক এলাকাবাসীর কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন এবং নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়নে প্রতিশ্রুতি দেন।

এম এ মালিক বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ ১৫ বছর পর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে। আমি আজ এখানে কোনো দীর্ঘ বক্তব্য দিতে আসিনি, আপনাদের দোয়া নিতে এসেছি।”

তিনি আরও বলেন, “রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, হাসপাতালের সুযোগ-সুবিধা ও অন্যান্য স্থানীয় সমস্যা সমাধানে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশেই আমি দেশের মানুষের সেবা করার জন্য প্রবাসের জীবন ছেড়ে দেশে ফিরে এসেছি।”

প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “প্রবাসীরা যে রেমিটেন্স পাঠান, সেটাই আমাদের অর্থনীতির বড় শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।”

নির্বাচিত হলে এলাকার যৌক্তিক সব দাবি বাস্তবায়নে কাজ করার দৃঢ় অঙ্গীকার করে এম এ মালিক বলেন, “আপনারা যদি আমাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, আল্লাহর নামে শপথ করে বলছি—আমি আপনাদের দাবিদাওয়া বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।”

শেষে তিনি নারী ও প্রবীণদের দোয়া কামনা করেন এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual2 Ad Code

আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন সাহেদ, ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপি সভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, ইউনিয়নের চেয়ারম্যান জিলু মিয়া, সৌদি আরব প্রাদেশিক বিএনপি সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সাল, লিভারপুল বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, সকল ওয়ার্ড বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক, নির্বাচনী সেন্টার কমিটির নেতৃবৃন্দসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও অসংখ্য জনতা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com