• সিলেট, রাত ১:৫১, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিয়ানীবাজারে ভোটকেন্দ্র পরিদর্শনে প্রশাসন ও যৌথবাহিনী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিয়ানীবাজারে ভোটকেন্দ্র পরিদর্শনে প্রশাসন ও যৌথবাহিনী

Manual2 Ad Code

বিয়ানীবাজারে ভোটকেন্দ্র পরিদর্শনে প্রশাসন ও যৌথবাহিনী

বিয়ানীবাজার প্রতিনিধি

Manual7 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের সার্বিক প্রস্তুত সরেজমিনে পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ টিম।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্রে এ পরিদর্শন কার্যক্রম শুরু হয়। বিশেষ করে অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে অগ্রাধিকার দিয়ে প্রস্তুত যাচাই করা হয়।

পরিদর্শনকালে ভোটকেন্দ্রগুলোর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন, ওয়াশব্লক সুবিধা, ভোটারদের প্রবেশ ও বের হওয়ার পথ, ভোটগ্রহণ কক্ষের পরিবেশ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়। কোথাও কোনো ঘাটতি পরিলক্ষিত হলে তা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

Manual5 Ad Code

যৌথ পরিদর্শন দলে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার উম্মে হাবিবা মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক এবং বিজিবি-৫২ ব্যাটালিয়নের সদস্যরা।

এ সময় যৌথ টিম ভোটকেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি ভোটাররা যেন নির্বিঘ্নে ও ভয়ভীতি ছাড়া তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সর্বোচ্চ গুরুৃত্বারোপ করা হয়।

Manual2 Ad Code

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার বলেন, “একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও যৌথবাহিনী সমন্বিতভাবে কাজ করছে। ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা, প্রয়োজনীয় অবকাঠামো ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, “ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সুষ্ঠু ভোট আয়োজনের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com