• সিলেট, সন্ধ্যা ৭:৫৯, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার ৩ আসনকে নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা হবে: মাওলানা বিলাল

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৬
মৌলভীবাজার ৩ আসনকে নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা হবে: মাওলানা বিলাল

Manual8 Ad Code

মৌলভীবাজার ৩ আসনকে নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা হবে: মাওলানা বিলাল

শ্রীমঙ্গল প্রতিনিধি

Manual5 Ad Code

মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনে ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিস মনোনীত দেয়ালঘড়ি মার্কার প্রার্থী মাওলানা আহমদ বিলাল বলেন, ‘ক্ষমতার জন্য নয়, সেবার জন্য নির্বাচনে এসেছেন। নির্বাচিত হলে মৌলভীবাজার সদর ও রাজনগরকে পরিকল্পিত, পরিবেশবান্ধব ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান ও নাগরিক সেবায় দৃশ্যমান পরিবর্তন আনার অঙ্গীকার ব্যক্ত করেন।’

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া গণসংযোগ কোর্ট রোড, চৌমুহনা, কুসুমবাগ, সিলেট রোড ও শাহ মোস্তফা রোড প্রদক্ষিণ করে মৌলভীবাজার–৩ আসনের প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে গিয়ে শেষে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, হাওরাঞ্চলের জলাবদ্ধতা নিরসন, নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ, সব কাঁচা রাস্তা পাকাকরণ, গ্যাস সংকট নিরসন, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি সংসদে জোরালোভাবে তুলে ধরা হবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ, ঘুষমুক্ত প্রশাসন ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।

Manual1 Ad Code

 

গণসংযোগ চলাকালে মাওলানা আহমদ বিলাল পথচারী, রিকশা ও টমটম চালক, ভ্যানচালক, যাত্রী এবং আশপাশের দোকানের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের সমস্যার কথা শোনেন। এ সময় তিনি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে দেয়ালঘড়ি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

Manual7 Ad Code

 

গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উপস্থিতি দেখে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও বিজয়ের প্রত্যাশা লক্ষ্য করা যায়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com