• সিলেট, রাত ১০:০৭, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

‘গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণের মূল্য বৃদ্ধি জনস্বার্থ বিরোধী’

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৬
‘গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণের মূল্য বৃদ্ধি জনস্বার্থ বিরোধী’

Manual6 Ad Code

‘গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণের মূল্য বৃদ্ধি জনস্বার্থ বিরোধী’

Manual4 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, নিত্যপণের দাম নিয়ন্ত্রণের বিষয়ে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির করণীয় সভা গত ৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ১১২ ধোপাদিঘির পূর্বপাড়স্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক সিনিয়র অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এর সভাপতিত্বে ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা দুর্নীতি বিরোধী আন্দোলনের গণসংগঠক নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, জেলা ব্যবসায়ী নেতা মোঃ শেখ লায়েক মিয়া, লুৎফুর রহমান লিলু, ইসমত ইবনে ইসহাক সানজিদ, ইফতেকার হোসেন সোহেল প্রমুখ।

সভায় বলা হয়, বর্তমানে দেশে চরম মূল্যস্ফীতি, দেশের মানুষ চরম সংকট ও আতংকে। আয়ের চেয়ে ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। জনগণের চরম দুর্দিনে গণশুনানি ছাড়া গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি অগণতান্ত্রিক ও জনস্বার্থ বিরোধী।

Manual4 Ad Code

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল বলেন, দেশবাসীর জিজ্ঞাসা- বর্তমান গণতান্ত্রিক সরকারকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে বার বার জ¦ালানী তেল, বিদ্যুৎ ও গ্যাসর দাম বৃদ্ধি জন্য? গ্যাস সিলিন্ডার, বিদ্যুৎ, জ¦ালানি তেল ও নিত্যপণের দাম কমানো এখন সময়ের গণদাবী।

সভায় আগামী ৮ নভেম্বর রবিবার বিকাল ৩টায় সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গ্যাস সিলিন্ডার এর অস্বাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ, বিদ্যুৎ, জ¦ালানি তেল ও নিত্যপণের দাম কমানো দাবী এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

 

উক্ত প্রতিবাদ সভায় স্ব স্ব উদ্যোগে যোগদান করে সভাকে গণসমাবেশে পরিণত করার জন্য নগরবাসীর প্রতি উদ্ধাত্ত আহবান জানানো হয়েছে।

Manual2 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com