• সিলেট, সন্ধ্যা ৬:৪১, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬
বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

Manual5 Ad Code

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

অনলাইন ডেস্ক

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

Manual4 Ad Code

মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।

Manual1 Ad Code

বার্তায় বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ সন্ধ্যা ৬টায় এই ভাষণ রেকর্ড করা হবে। বুধবার বিটিভি ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে এটি সম্প্রচার করা হবে।

Manual4 Ad Code

ধারণা করা হচ্ছে, ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি দেশবাসীকে জানাবেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন।

Manual4 Ad Code

এর আগে, গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন সিইসি। ওই ভাষণে তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ‘গণভোট’ অনুষ্ঠিত হবে।

বিডি প্রতিদিন/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com