• সিলেট, রাত ১০:৩২, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনে মানতে হবে সিলেট পুলিশের যেসব নির্দেশনা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬
নির্বাচনে মানতে হবে সিলেট পুলিশের যেসব নির্দেশনা

Manual4 Ad Code

নির্বাচনে মানতে হবে সিলেট পুলিশের যেসব নির্দেশনা
না মানলে কঠোর আইনী ব্যবস্থা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে উৎসবের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটকেন্দ্র থেকে শুরু করে নির্বাচনী এলাকায় থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সিলেট মহানগর পুলিশ সাত নির্দেশনা জারি করেছে। পুলিশের এই নির্দেশনা যথাযথ পালন করার নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে কেউ পুলিশের নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে নেয়া হবে কঠোর আইনী ব্যবস্থা।

অপরদিকে, ভোটের দিন থেকে শুরু করে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত (ভোটের পর দুই দিন) মাঠে তৎপর থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী।

পুলিশের নির্দেশনা হচ্ছে, কোন নির্দিষ্ট নির্বাচনী এলাকার ভোটার অন্য কোন নির্বাচনী এলাকার কোন ভোটকেন্দ্রের আশপাশে ঘোরাফেরা করতে পারবেন না। এক্ষেত্রে কোন ভোটারকে অন্য কোন নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রের আশপাশে পাওয়া গেলে তার বিরুদ্ধে নেয়া হবে আইনী ব্যবস্থা।

এছাড়া কোন ভোটারকে কোন ব্যক্তি কিংবা গোষ্ঠী ভোটকেন্দ্রে যেতে বাঁধা দেয়া এবং ভয়ভীতি প্রদর্শনের তথ্য প্রমাণ পাওয়া গেলে নেয়া হবে কঠোর আইনী ব্যবস্থা। ভোট দেয়ার পর ভোটকেন্দ্রের আশপাশে না থাকার জন্য ভোটারদের অনুরোধ জানিয়েছে পুলিশ।

Manual7 Ad Code

অনুমোদন বিহীন যানবাহন চলাচল সম্পূর্ণ নিষেধ। সেই সাথে নির্বাচনী আইন অনুসারে ভোটারদের মুখমন্ডল প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে নিয়ম মোতাবেক মুখমন্ডল প্রদর্শন না করে পরিস্থিতি ঘোলাটে কিংবা ভোটের লাইনে সৃষ্টি করা যাবে না।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

একই সাথে উস্কানিমূলক কোন বক্তব্যে কান না দেয়ার পাশাপাশি যাচাই বিহীন কোন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করা। ভোটের দিন সন্দেহভাজন কোন ব্যক্তি, বস্তু বা পরিস্থিতি লক্ষ্য করলে সাথে সাথে পুলিশ, নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করা। সেই সাথে নির্বাচনকালিন সার্বক্ষনিক নাগরিক সুরক্ষা পেতে সিলেট মহানগর পুলিশের জরুরী সেবা জিনিয়াএ অ্যাপ ব্যবহার করা অথবা হটলাইন নাম্বার ০১৩৩৯-৯১১৭৪২ সরাসরি ফোন করা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com