• সিলেট, রাত ৪:২৬, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিয়ানীবাজারে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছালো, কাল ভোটগ্রহণ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬
বিয়ানীবাজারে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছালো, কাল ভোটগ্রহণ

Manual3 Ad Code

বিয়ানীবাজারে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছালো, কাল ভোটগ্রহণ

Manual5 Ad Code

বিয়ানীবাজার প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিয়ানীবাজারে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে কেন্দ্রভিত্তিকভাবে এসব সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়।

Manual2 Ad Code

উপজেলা প্রশাসন কার্যালয়ে সরেজমিনে দেখা যায়, মাইকযোগে কেন্দ্রের নম্বর ঘোষণা করে প্রিসাইডিং ও পোলিং অফিসারদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে। পরে তারা ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী গ্রহণ করে নির্ধারিত পরিবহনে নিজ নিজ কেন্দ্রে রওনা দেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেলের মধ্যেই উপজেলার সব কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে যাবে।

Manual4 Ad Code

আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

এবার ভোটাররা দুটি পৃথক ব্যালট পেপারে ভোট দেবেন। সাদা ব্যালট পেপারটি থাকবে সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং গোলাপি ব্যালট পেপারটি গণভোটের জন্য নির্ধারিত।

Manual2 Ad Code

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। কেন্দ্রভিত্তিক নিরাপত্তা ছাড়াও ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com