• সিলেট, রাত ৩:১৬, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হলো ভোটের সরঞ্জাম

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬
সিলেটের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হলো ভোটের সরঞ্জাম

Manual2 Ad Code

সিলেটের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হলো ভোটের সরঞ্জাম

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual7 Ad Code

সিলেট জেলার ১১ শ ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট পেপারসহ নির্বাচনী ২০ ধরনের সামগ্রী বুঝে নেন সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা।

Manual1 Ad Code

বুধবার ( ১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সিলেটে বিতরণ করা হয় নির্বাচনী সরঞ্জাম।

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম জানান, নির্বাচনের জন্য সিলেট জেলায় ১১০০টি কেন্দ্র স্থাপন করেছি। আমাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা এই ১১শত কেন্দ্রের প্রত্যেকটি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এমনকি এই জেলার প্রত্যেকটি উপজেলার প্রধান প্রধান বাজারগুলোকেও আমরা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আমাদের এখানে প্রায় ১৯ হাজারেরও উপরে পোলিং এজেন্ট ও অফিসার এখানে আছেন। তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদের গুরুত্বপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ ৪শত অধিক কেন্দ্র রয়েছে। সেগুলোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা আমাদের রয়েছে।

তিনি জানান, আমাদের এখানে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসারসহ বিপুল সংখ্যক ফোর্স কিন্তু মোতায়েন করা হয়েছে। অতীতের কোনো নির্বাচনে এত সংখ্যক ফোর্স নির্বাচনে এনগেজ করা হয়নি। এবার সর্বোচ্চ সংখ্যক ফোর্স এনগেজ করা হয়েছে। একইসাথে ড্রোন ক্যামেরা থাকছে আমাদের, যাতে কেন্দ্রগুলোকে উপর থেকে মনিটরিং করা যায়। সিলেটে ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। ৬টি আসনের জন্য ইলেকট্রনিক মনিটরিং টিম রয়েছে আমাদের জুডিশিয়াল অফিসারদের সমন্বয়ে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা রয়েছেন। এছাড়া আমাদের স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স রয়েছে। যদি কোনো কেন্দ্রে মনে হয় যে স্ট্রাইকিং ফোর্স বা মোবাইল টিম হচ্ছে না, তবে রিজার্ভ থেকে সেই ফোর্স সেখানে মুভ করবে। তো আমরা আশা করছি যেকোনো মূল্যে যেকোনো পরিস্থিতিতে ইনশাআল্লাহ একটা সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারবো।

Manual5 Ad Code

সংখ্যালঘু ও নৃগোষ্ঠীদের ব্যাপারে তিনি বলেন, আমরা সংখ্যালঘু ও নৃগোষ্ঠীদের নিয়ে বসেছিলাম। তাদের আশ্বস্ত করেছি তারা যেন নির্ভয়ে, নির্বিঘ্নে একজন নাগরিক হিসেবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যেকোনো জায়গায় এ ধরনের অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব। একইসাথে হোটেলের মালিকদের সাথেও আমরা বসেছিলাম যাতে করে হোটেলে নির্বাচনের আগের রাতে কোনো ধরনের সন্ত্রাসী বা বহিরাগত কেউ আসতে না পারে। আমাদের যত রকম মেজারমেন্ট নেওয়া দরকার আমরা নিয়েছি।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com