• সিলেট, দুপুর ২:৫৬, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

বোরকা বি ত র্ক: যা বললেন আরিফুল হক চৌধুরী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬
বোরকা বি ত র্ক: যা বললেন আরিফুল হক চৌধুরী

Manual7 Ad Code

বোরকা বি ত র্ক: যা বললেন আরিফুল হক চৌধুরী

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক

বোরকা নিয়ে সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর একটি বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি নিজে। বলেছেন, তিনি কখনো বোরকা খুলে ভোটকেন্দ্রে যাওয়ার কথা বলেন নি। বিষয়টি রং ম্যাসেজ বলেও তিনি উল্লেখ করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় সিলেটের সাবেক মেয়র ও বর্তমানে জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, আমি কখনো বলিনি যে আমার আসনের মহিলা ভোটারদের বোরকা খুলে ভোটকেন্দ্রে আসতে হবে। বরং বলেছি, যাতে তাদের মুখটা চেনা যায়, সেটাই নিশ্চিত করতে হবে।

Manual1 Ad Code

তিনি বলেন, নির্বাচনী কর্মকর্তা যারা থাকবেন তারা যাতে মুখমন্ডলটা দেখেন সেটাই নিশ্চিত করার কথা বলেছি আমি। এটাকে অপব্যাখ্যা দিয়ে বিভিন্ন ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

তিনি বলেন, স্থানীয় একজন বিখ্যাত আলেমের কন্ঠ ব্যবহার করে একটি বক্তব্য দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে তিনি ভিডিও বক্তব্যে জানিয়েছেন, এটা তার বক্তব্য নয়। এমনটাই হচ্ছে।

 

তিনি আরও বলেন, আমি জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মা বোনদের উদ্দেশ্যে জানাতে চাই যে, আমিও একজন মুসলিম। কোনো মুসলিমই পর্দার বিরোধীতা করেনা। আপনারা এসব উদ্দেশ্যমূলক বক্তব্যে বিভ্রান্ত হবেন না।

Manual5 Ad Code

উল্লেখ্য, এর আগে সিলেটের জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলমের কাছে জামায়াতের একটি প্রতিনিধি দল বুধবার বিকাল সোয়া ৩টার দিকে অভিযোগ করেছেন যে, আরিফুল হক চৌধুরী মহিলা ভোটারদের বোরকা পরে কেন্দ্রে যাওয়ার বিরোধীতা করেছেন। তার জবাব দিতেই সিলেটের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে নিজের অবস্থান ব্যাখ্যা করেন আরিফ।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com