• সিলেট, রাত ৩:০৫, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক আলিফ হ*ত্যা*র প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৬
সাংবাদিক আলিফ হ*ত্যা*র প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

Manual7 Ad Code

সাংবাদিক আলিফ হ*ত্যা*র প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

শাল্লা প্রতিনিধি

Manual7 Ad Code

নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ ও সুনামগঞ্জের দোয়ারাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভূঁইয়ার উপর হামলার প্রতিবাদের সুনামগঞ্জের শাল্লায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে শাল্লা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে পুরাতন শহীদ মিনার প্রাঙ্গনে এ প্রতিবাদ ও মানববন্ধন করা হয়।

প্রতিবাদ সভা শাল্লা উপজেলা প্রেসক্লাবের সদস্য শান্ত তালুকদারের সঞ্চালনায় ও সভাপতি দিলুয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদার সুজন, সদস্য বিপ্লব চন্দ্র রায়, তাপস দাশ প্রমুখ।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- শাল্লা উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যসহ এলাকার সচেতন ব্যক্তিবর্গ।

Manual5 Ad Code

এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির চতুর্থ স্তম্ভ। গনতান্ত্রিক দেশে সব সময়ই বলা হয় সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে, কিন্তু কাজ করতে গিয়ে অনেক সময় প্রতিবন্ধকতার শিকার হতে হয়। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে নিউজ করলে বিভিন্ন সময় হামলা মামলা মাধ্যমে নির্যাতিত হতে হয়। এর প্রমান নেত্রকোনার সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা ও দোয়ারবাজারের সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার উপর অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা। শুধু তাই নয়, বিভিন্ন সময় সাংবাদিক তাদের পেশাগত দায়িত্ব পালনে করতে হামলার শিকার হয়েছে এমনকি শাল্লায় অন্যায়ভাবে সাংবাদিকের উপর হামলা মামলার ঘটনাও হয়েছে। এছাড়াও কিছু দিন আগে এক ব্যক্তি সাংবাদিকদের কুত্তার মতো পিটানোর হুমকিও দিয়েছে। আসলে এগুলোর সুষ্ঠু বিচার না হওয়ায় বারবার সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকৃত সাংবাদিকরা দেশের উন্নয়নের স্বার্থে কাজ করে থাকে। তাই আমরা বর্তমান সরকারে নিকট বিনীত অনুরোধ করছি সাংবাদিকদের হত্যা ও নির্যাতনকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক।

পাশাপাশি স্বাধীনভাবে কাজ করতে প্রকৃত সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থার জোর দাবি জানানো হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com