• সিলেট, দুপুর ১২:৫৭, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট সীমান্ত দিয়ে আসছিলো পেঁয়াজ-টমেটোর বিশাল চালান

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৫
সিলেট সীমান্ত দিয়ে আসছিলো পেঁয়াজ-টমেটোর বিশাল চালান

Manual1 Ad Code

সিলেট সীমান্ত দিয়ে আসছিলো পেঁয়াজ-টমেটোর বিশাল চালান

নিজস্ব প্রতিবেদক

 

Manual2 Ad Code

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও টমেটো আটক করেছে।

 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ নভেম্বর) ও শুক্রবার (৭ নভেম্বর) সীমান্তবর্তী বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম ও প্রতাপপুর বিওপি এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

 

Manual3 Ad Code

অভিযানে ২৬ হাজার ৫১০ কেজি ভারতীয় পেঁয়াজ ও ১২ হাজার ১২০ কেজি টমেটো আটক করা হয়।

 

বিজিবি বলছে, এসব পণ্য অবৈধভাবে সীমান্ত দিয়ে দেশে আনা হচ্ছিল পাচারের উদ্দেশ্যে। আটককৃত পেঁয়াজ ও টমেটো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

Manual2 Ad Code

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও জাল মুদ্রা প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com