• সিলেট, সন্ধ্যা ৬:০৮, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জকিগঞ্জে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে চলছে গণনা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬
জকিগঞ্জে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে চলছে গণনা

Manual1 Ad Code

জকিগঞ্জে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) সংসদীয় আসনের জকিগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়। বর্তমানে কেন্দ্রগুলোতে ভোট গণনার কাজ চলছে।

Manual7 Ad Code

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী বাংলাদেশ উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক (খেজুর গাছ), ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুফতি মোহাম্মদ আবুল হাসান (দেওয়াল ঘড়ি), বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ চাকসু মামুন (ফুটবল), বাংলাদেশ মুসলিমলীগ মনোনীত প্রার্থী মো. বিলাল উদ্দিন (হারিকেন)।

Manual8 Ad Code

তবে শেষ পর্যন্ত বিএনপি জোটের প্রার্থী, ১১ দলীয় জোটের প্রার্থী ও বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী চাকসু মামুনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আঁচ পাওয়া গেছে।

উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, কোথাও বড় ধরনের কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। প্রার্থীদের পক্ষ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রার্থী কিংবা তাদের প্রধান এজেন্টদের কাছ থেকেও ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে অসন্তোষের খবর মেলেনি।

প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ছিল। সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক ও নিয়ন্ত্রণে।

Manual6 Ad Code

তবে ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে। বিশেষ করে পুরুষ ভোটারের উপস্থিতি ছিল নারী ভোটারের তুলনায় কম। স্থানীয়দের ধারণা, বিভিন্ন কারণে ভোটারদের অংশগ্রহণ কিছুটা কম হতে পারে।

গণনা শেষে প্রতিটি ভোটকেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com