• সিলেট, রাত ১১:৩৯, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

যেসব সুযোগ-সুবিধা পাবেন প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রীরা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬
যেসব সুযোগ-সুবিধা পাবেন প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রীরা

Manual2 Ad Code

মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান (ডানে)

Manual3 Ad Code

যেসব সুযোগ-সুবিধা পাবেন প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রীরা

Manual5 Ad Code

 

অনলাইন ডেস্ক

 

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও শপথ নিয়েছেন।

Manual8 Ad Code

মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রীরা পাবেন বিভিন্ন সুযোগ-সুবিধা।

প্রধানমন্ত্রীর বেতন-ভাতা-সুবিধা
দ্য প্রাইম মিনিস্টার’স (রেমুনারেশেন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬ অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লাখ ১৫ হাজার টাকা। এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান এক লাখ টাকা, দৈনিক ভাতা পান তিন হাজার টাকা। একটি সরকারি বাসভবন এবং ওই বাসভবনের সজ্জা ও রক্ষণাবেক্ষণের ব্যয় বহন করে সরকার।

মন্ত্রীর বেতন-ভাতা-সুবিধা
দ্য মিনিস্টারস, মিনিস্টার অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬ অনুযায়ী, একজন মন্ত্রী বেতন পান মাসিক এক লাখ পাঁচ হাজার টাকা। ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং চিফ হুইপরাও সমান বেতন পান।

এছাড়া একজন মন্ত্রী দৈনিক দুই হাজার টাকা ভাতা, মাসিক ১০ হাজার টাকা নিয়ামক ভাতা, স্বেচ্ছাধীন তহবিল ১০ লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা, সার্বক্ষণিক গাড়ি, সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশ ভ্রমণ, বিনা ভাড়ায় সরকারি বাসভবন: গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে, সরকারি বাসায় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা মূল্যের আসবাবপত্র, সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ ৮০ হাজার টাকা, সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল, বিমান ভ্রমণের জন্য বিমা সুবিধা আট লাখ টাকা, সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী, নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণ খরচ পাবেন। অন্তত দু’জন গৃহকর্মীর ভ্রমণের খরচ পাবেন।

প্রতিমন্ত্রীর বেতন-ভাতা-সুবিধা
প্রতিমন্ত্রীদের বেতন প্রতি মাসে ৯২ হাজার টাকা। এছাড়া দেড় হাজার টাকা দৈনিক ভাতা, ৭ হাজার ৫০০ টাকা প্রতিমন্ত্রীর নিয়ামক ভাতা, স্বেচ্ছাধীন তহবিল সাড়ে ৭ লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা, বিনা ভাড়ায় সরকারি বাসভবন, গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে, সরকারি বাসায় সর্বোচ্চ চার লাখ টাকা মূল্যের আসবাবপত্র, সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ ৭০ হাজার টাকা, সেই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ সব ধরণের সেবা খাতের বিল ও বাড়ি ব্যবস্থাপনা খরচ পাবেন তারা।

Manual2 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com