• সিলেট, রাত ৯:০০, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শাহজালাল মাজারে এবার মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা

admin
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৬
শাহজালাল মাজারে এবার মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা

Manual4 Ad Code

শাহজালাল মাজারে এবার মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা

নিজস্ব প্রতিবেদক

 

 

হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স এবার খোলা হল ৩৫ দিন পর। শনিবার (২৪ অক্টোবর) দিনভর দানবাক্সের ও ডেকচির টাকা গণনা করা হয়। এরপর দানবাক্স ও ডেকচিতে পাওয়া টাকা হিসেবে ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

 

এবার মাজারের দানবাক্সে মিলেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। পাশাপাশি এতে বিপুল পরিমাণ সোনা, রূপা ও ১৮টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।

 

Manual2 Ad Code

দানবাক্সে পাওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ৭ হাজার ৬৪৭ ভারতীয় রুপি, ১৩.৫০ ওমানি রিয়াল, ৯৩ সৌদি রিয়াল, ৬৫ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, ১৭ কাতারি রিয়াল, ১০০ বাহরাইনি দিনার, ১৪ ব্রিটিশ পাউন্ড, ২৯ মার্কিন ডলার, ৭ ইউরো ৩৩ সেন্ট।

 

Manual8 Ad Code

এছাড়া ১১ মালয়েশিয়ান রিঙ্গিত, ২০ থাই বাত, ১৫ মালদ্বীপের রুফিয়া, ১০ হংকং ডলার, ১ ব্রুনাই ডলার, ৫৫ নেপালি রুপি, ১০০ পাকিস্তানি রুপি, ৫০ রুশ রুবল এবং ৫০০ শ্রীলঙ্কান রুপি পাওয়া গেছে।

 

এদিকে, দান হিসেবে পাওয়া ৭টি গরুর মধ্যে ৪টি লঙ্গরখানায় জবাই করা হয় এবং বাকি ৩টি খাদিমদের দেওয়া হয়।

 

Manual7 Ad Code

অন্যদিকে, ৩১০টি ছাগলের মধ্যে ২১০টি লঙ্গরখানায় এবং ২৭টি শিন্নির জন্য জবাই করা হয়। বাকি ৪৮টি ছাগল খাদিমদের দেওয়া হয়।

 

 

Manual8 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

 

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com