• সিলেট, সন্ধ্যা ৭:৩১, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে হ*ত্যা, র‌্যাবের খাঁচায় ৩

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬
ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে হ*ত্যা, র‌্যাবের খাঁচায় ৩

Manual4 Ad Code

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে হ*ত্যা, র‌্যাবের খাঁচায় ৩

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে হত্যাকান্ডের ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জ সদরের লোকড়াবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual4 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জের আজমেরীগঞ্জ থানার রাজনগরের মৃত একরাম হোসেন সওদাগরের ছেলে মাহীন সওদাগর (৩৬), আনন্দপুর এলাকার শফি মিয়ার ছেলে আলম মিয়া (৩০)ও মোক্তার হোসেনের ছেলে আনোয়ার মিয়া (৩৭)।

Manual6 Ad Code

র‌্যাব জানায়, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানাধীন কুমেদপুর এলাকার বাসিন্দা রাসেল আহমেদের দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে ভিকটিম ও তার পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে ২০২৫ সালের ৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে ভিকটিমের বাড়িতে প্রবেশ করে পরিবারের উপর হামলা করে রক্তাক্ত জখম করে। এসময় বাড়ি ঘরে আক্রমণ, ভাংচুর ও আগুন দেওয়াসহ লুটপাট করা হয়। একপর্যায়ে বিবাদীরা ভিকটিম রাসেল আহমেদকে ঘেরাও করে এলোপাতাড়িভাবে কিল, ঘুষি, লাথি মারতে থাকে। মারপিটের কারণে ভিকটিম নিস্তেজ হয়ে পড়লে বিবাদীরা মৃত ভেবে ফেলে যায়। পরে ভিকটিমকে আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা (৬/১৩/১২/২৫) দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের তিনজনকে গ্রেপ্তারে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোগাগ।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com