• সিলেট, সকাল ৯:৪৮, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শাবি প্রেসক্লাবের নতুন সভাপতি নোমান, সাধারণ সম্পাদক নুর আলম

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬
শাবি প্রেসক্লাবের নতুন সভাপতি নোমান, সাধারণ সম্পাদক নুর আলম

Manual4 Ad Code

শাবি প্রেসক্লাবের নতুন সভাপতি নোমান, সাধারণ সম্পাদক নুর আলম

শাবি প্রতিনিধি

Manual7 Ad Code

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ২১তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নোমান ফয়সাল ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুর আলম।

Manual1 Ad Code

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত শাবি প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিমের উপস্থিতিতে প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ইফতেখার আহমেদ।

কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সৈকত মাহাবুব (বাংলাদেশ বুলেটিন), যুগ্ম সম্পাদক সাগর হোসেন শুভ্র (দৈনিক ইত্তেফাক), কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ (জাগো নিউজ২৪), দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হক (বাংলাদেশ প্রতিদিন)।

Manual1 Ad Code

এছাড়া কার্যকরী সদস্য-১, কার্যকরী সদস্য-২, কার্যকরী সদস্য-৩ হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. ইকবাল হোসাইন (দৈনিক নয়া দিগন্ত), মাঈন উদ্দিন (দৈনিক আমার দেশ) এবং নাদির আহমেদ (দৈনিক জনকণ্ঠ)।

Manual3 Ad Code

এছাড়াও ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম, নির্বাচন কমিশনার অধ্যাপক ইফতেখার রহমান ও অধ্যাপক ড. ফাহমিদা আক্তার, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সালমা আক্তার, অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক, অধ্যাপক ড. খালিদুর রহমান, অধ্যাপক ড. মো. মুরাদ, অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান, শাবি প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি জুবায়েদুল হক রবিন ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ প্রমুখ। ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের, উপ-উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com