• সিলেট, বিকাল ৫:০২, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি রমানাথ পূজারি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৬
রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি রমানাথ পূজারি

Manual5 Ad Code

রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি রমানাথ পূজারি

অনলাইন ডেস্ক

 

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন প্রকৌশলী রমানাথ পূজারি।

Manual6 Ad Code

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন তিনি। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিআইএফপিসিএল।

Manual7 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব গ্রহণের আগে তিনি রামপালে অবস্থিত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের (এমএসটিপিপি) প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Manual1 Ad Code

একই সঙ্গে ভারতের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান এনটিপিসি লিমিটেডের নির্বাহী পরিচালক হিসেবে প্ল্যান্ট পরিচালনা, নির্ভরযোগ্যতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং পরিবেশগত বিধিবিধান প্রতিপালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার নেতৃত্বে এমএসটিপিপিতে নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পায় এবং পরিবেশগত শর্তাবলী যথাযথভাবে অনুসরণ নিশ্চিত হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং প্রকল্প এলাকার টাউনশিপ উন্নয়নেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন।

Manual5 Ad Code

১৯৬৮ সালে ভারতের ওড়িশায় জন্মগ্রহণ করেন রমানাথ পূজারি। ভুবনেশ্বরের কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই. ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে গুরগাঁওয়ের এমডিআই থেকে এমবিএ সম্পন্ন করেন। এছাড়া, ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আহমেদাবাদ এবং যুক্তরাষ্ট্রের হারবার্ড বিজনেস স্কুলের উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

জানা গেছে, ১৯৮৯ সালে এনটিপিসি লিমিটেডে যোগদান করেন রমানাথ পূজারি।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com