• সিলেট, সন্ধ্যা ৬:৪৫, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শাবিপ্রবি ও আইইবি সিলেটের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬
শাবিপ্রবি ও আইইবি সিলেটের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Manual6 Ad Code

শাবিপ্রবি ও আইইবি সিলেটের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

 

প্রকৌশলী অধিকার আন্দোলন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সিলেট সেন্টারের উদ্যোগে সিলেট ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আইইবি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থইস্ট ইউনিভার্সিটি’র উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাবিপ্রবির সিইই বিভাগের আবদুল্লাহ আল নোমান, সিইপি বিভাগের অধ্যাপক ড. সালমা আক্তার ও গণিত বিভাগের অধ্যাপক মো. মতিয়ার রহমান।

Manual5 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাবিপ্রবির প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. জয়নাল ইসলাম চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে শাবিপ্রবি ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশের প্রকৌশল খাতের বিভিন্ন দুরবস্থা, পেশাগত বৈষম্য ও কাঠামোগত সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রকৌশলীদের ঘোষিত ৩ দফা দাবির উপর আলোকপাত করা হয় এবং তা দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়।

 

এ সময় অতিথিদের মাঝে ‘প্রকৌশল খাতের সংকট ও সংস্কার প্রস্তাবনা’ শীর্ষক বই প্রদান করা হয়। ইফতার শেষে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com