• সিলেট, বিকাল ৩:৩৯, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে শব্দদূষণ প্রতিরোধে জ রি মা না, হাইড্রোলিক হর্ন জ ব্দ

admin
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৬
সিলেটে শব্দদূষণ প্রতিরোধে জ রি মা না, হাইড্রোলিক হর্ন জ ব্দ

Manual7 Ad Code

সিলেটে শব্দদূষণ প্রতিরোধে জ রি মা না, হাইড্রোলিক হর্ন জ ব্দ

নিজস্ব প্রতিবেদক

সিলেটে শব্দদূষণ প্রতিরোধে অভিযান চালিয়ে দায়ী যানবাহনকে জরিমানার পাশাপাশি কয়েকটি হাইড্রোলিক হর্ণও জব্দ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) নগরীর শাহপরাণ থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে এই দন্ড প্রদান করে র‌্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তর সিলেট।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

র‌্যাব জানায়, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী মোটরযানে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি জোরে হর্ন ব্যবহার নিষিদ্ধ। আবার পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় কোনো ক্ষতিকর কর্মকান্ড পরিচালনা করাও দণ্ডনীয় অপরাধ।

Manual4 Ad Code

 

এই আইনগুলো বাস্তবায়নে ও জনসচেতনতা সৃষ্টিতে র‌্যাব-৯ এবং পরিবেশ অধিদপ্তর শাহপরাণ এলাকায় দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত অভিযান চালায়।

Manual5 Ad Code

 

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪টি গাড়ির চালক ও মালিককে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড এবং তাৎক্ষনিক তা আদায় করা হয়। এছাড়া ২৪টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্নও জব্দ করা হয়েছে।

 

জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com