• সিলেট, সকাল ৭:১২, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপদে থাকার আহ্বান প্রতিমন্ত্রী নুরের

admin
প্রকাশিত মার্চ ১, ২০২৬
মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপদে থাকার আহ্বান প্রতিমন্ত্রী নুরের

Manual4 Ad Code

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপদে থাকার আহ্বান প্রতিমন্ত্রী নুরের
অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

 

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপদ ও শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

Manual5 Ad Code

রবিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দফতরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এ অবস্থায় সেখানে অবস্থানরত বাংলাদেশিদের চলাচলের সময় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি সামরিক স্থাপনা এড়িয়ে চলা এবং বাংলাদেশি দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ রেখে তাদের সান্নিধ্যে অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে।’

প্রতিমন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতিতে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির কোনো তথ্য সরকার পায়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Manual1 Ad Code

বিডি-প্রতিদিন

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com