• সিলেট, রাত ২:২১, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি লুনা

admin
প্রকাশিত মার্চ ৪, ২০২৬
উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি লুনা

Manual8 Ad Code

উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি লুনা

ওসমানীনগর প্রতিনিধি

Manual5 Ad Code

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিভেদ নয়, স¤প্রীতি ও অংশ গ্রহণমূলক উদ্যোগের মাধ্যমেই একটি সমৃদ্ধ ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

বুধবার (৪ মার্চ) বিকেলে ওসমানীনগর উপজেলার তাজপুর মঙ্গলচন্ডী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইলিয়াসপতœী তাহসিনা বলেন, “জনগণের ভোট ও ভালোবাসার মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়ন ছাড়া টেকসই শান্তি সম্ভব নয়। আমরা চাই এমন একটি সমাজ, যেখানে মানুষ নিরাপদে বসবাস করবে, তরুণরা কাজ পাবে, কৃষক ন্যায্যমূল্য পাবে এবং সাধারণ মানুষ সরকারি সেবা পাবে হয়রানি ছাড়াই।”

এর আগে বিকেলে তিনি ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় হাসপাতালের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং চিকিৎসক, নার্স ও রোগীদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের অবকাঠামোগত ও জনবল সংকটের বিষয়গুলো গুরুত্বসহকারে শুনে দ্রুত সমাধানে সর্বাত্মক চেষ্টা করার আশ্বাস দেন।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। একটি উন্নত জনপদ গড়তে হলে স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিতে হবে। আমি আপনাদের পাশে আছি, ইনশাআল­াহ জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবো।”

Manual5 Ad Code

 

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং নিখোঁজ এম. ইলিয়াস আলীর সুস্থ ও নিরাপদ প্রত্যাবর্তন কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও এম ইলিয়াস আলীর সহোদর এম. আসকির আলী,জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মইনুল হক চৌধুরী, জেলা বিএনপির সদস্য ও ইলিয়াসপুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।

Manual1 Ad Code

উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লা মিছবাহ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা চেরাগ আলী চেয়ারম্যান, আতাউর রহমান মানিক, আবদুল হাকিম, উপজেলা বিএনপি নেতা শাহ এহিয়া, কয়েছ আহমদ চৌধুরী, আলী আজগর ফয়েজ, রায়হান আহমদ, উপজেলা জামায়তের নায়েবে আমীর রেজওয়ানুর রহমান চৌধুরী শাহিন, তাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর জাহেদ আহমদ, উপজেলা আল-ইসলাহ সভাপতি মাওলানা আব্দুর রব, জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মঈন উদ্দিন, সহ সভাপতি আব্দুস সালাম, যুবদল নেতা ফজল আহমদ জনি, ইসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা রকিব আলী, ছাত্রদল নেতা জুবের আহমদ। শেষে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং এম. ইলিয়াস আলীকে খুঁজে পেতে ও দেশে শান্তির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক জনসাধারণ অংশ নেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com