• সিলেট, সন্ধ্যা ৭:২০, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে মাশরাফির কা*রখানায় অভিযান, নুরু খানকে কা*রাদন্ড

admin
প্রকাশিত মার্চ ৪, ২০২৬
সিলেটে মাশরাফির কা*রখানায় অভিযান, নুরু খানকে কা*রাদন্ড

Manual2 Ad Code

সিলেটে মাশরাফির কা*রখানায় অভিযান, নুরু খানকে কা*রাদন্ড

নিজস্ব প্রতিবেদক

নাম মাশরাফির চানাচুর কোম্পানী। সেখানে তৈরি হয় ভেজাল গুড়, চানাচুর এবং অন্যান্য দ্রব্য। সেগুলোতে ব্যবহার করা হয় বিভিন্ন হোটেল বা জিলাপীর দোকানের পোড়া এবং পঁচা মিষ্টির শিরা। ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিয়াল পণ্যের রঙ যা মানব দেহের জন্য মারাত্মক ঝুঁকির।

 

Manual3 Ad Code

এর আগে অন্তত দু’বার এই কারখানায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে। তবে এবার আর জরিমানা নয়, সরাসরি মাশরাফি চানাচুর কোম্পানীর মালিক মো. নুরু খানকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

 

বুধবার (৪ মার্চ) বিকালে গোটাটিকর বিসিক শিল্পনগরীতে অভিযান চালিয়ে কারখানাটি যাবতীয় মালামাল জব্দ ও নূরু খানকে কারাদন্ডাদেশ দেন সিলেট জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

 

নুরু খান দক্ষিণ সুরমা থানার মোমিনখলা গ্রামের মৃত আব্দুল কুদ্দুস খানের ছেলে।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজের নেতৃত্বে অভিযানে র‌্যাব-৯ এর একটি দল ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অংশগ্রহণ করে।

 

Manual7 Ad Code

অভিযানে জব্দ ১৭৫ কার্টন ভেজাল গুড়, বিপুল পরিমাণ ভেজাল তেল ও কারখানার অন্যান্য জিনিসপত্র জব্দ করে সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে নিয়ে ধ্বংস করা হয়েছে।

 

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ ও র‌্যাব-৯ এর অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com