• সিলেট, সকাল ৮:৩৫, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে এনআইডি কার্ড ছাড়া ট্রেন ভ্রমণ বন্ধ: ডিসি সারোয়ার

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৫
সিলেটে এনআইডি কার্ড ছাড়া ট্রেন ভ্রমণ বন্ধ: ডিসি সারোয়ার

Manual2 Ad Code

সিলেটে আগামী শুক্রবার থেকে এনআইডি কার্ড ছাড়া ট্রেন ভ্রমণ বন্ধ ও একজনের টিকিটে আরেকজন ট্রেনে চলাচল করা যাবে না বলে মন্তব্য করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।

Manual7 Ad Code

শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে সিলেট রেলস্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, সিলেট রেলস্টেশনে টিকিট কালোবাজারি নিয়ে একটি অভিযোগ আছে। ইতোমধ্যে আমরা ঘোষণা দিয়েছি আগামী ২৪ অক্টোবর শুক্রবার থেকে এনআইডি কার্ড ছাড়া কেউ উঠতে পারবে না ট্রেনে। আমরা রেলের কর্মরত সবার সঙ্গে বসেছি। আমরা আশা করছি, এনআইডি সংযোজন করায় টিকিট কালোবাজারি অনেকাংশে কমে যাবে।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, আমরা আজকে রেলস্টেশনে এসেছি কারণ শাহজালাল বিমানবন্দরে আগুন লেগেছে যার ফলে মানুষ যেতে পারছে না। আমরা চাই কিছু মানুষ হলেও যাতে তারা ট্রেনে যেতে পারে। সেটা নিয়ে কথা হয়েছে এবং ব্যবস্থাও হয়েছে। যাদের ইমার্জেন্সি তাদের মধ্যে ৫৫ জন যাত্রী যেতে পারবে। এই ইমার্জেন্সি ব্যবস্থা শুধু আজকের জন্য করা হয়েছে।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com