• সিলেট, রাত ২:২১, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমলগঞ্জে দুর্গোৎসবে শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৬
কমলগঞ্জে দুর্গোৎসবে শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

Manual8 Ad Code

কমলগঞ্জে দুর্গোৎসবে শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

Manual7 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শতাধিক দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শ্রীকৃষ্ণ যুবসংঘ, শমশেরনগরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টায় শমশেরনগর বাজারের শহীদ শামছু রোডস্থ দুর্গামণ্ডপ প্রাঙ্গণে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীকৃষ্ণ যুবসংঘের সভাপতি শিমুল কান্তি পাল। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতুল পাল।

Manual7 Ad Code

এতে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিহির কুমার ধর, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাশ এবং কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল চন্দ্র দাস।

Manual2 Ad Code

এ ছাড়া উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন এবং শমশেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজিত চন্দ্র পালসহ অনেকে।

আলোচনা সভা শেষে বিভিন্ন ধর্মের শতাধিক দরিদ্র মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com