• সিলেট, বিকাল ৪:৩৬, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শাবিতে আ*ট*ক ৪ নির্মাণ শ্রমিক

admin
প্রকাশিত মার্চ ৬, ২০২৬
শাবিতে আ*ট*ক ৪ নির্মাণ শ্রমিক

Manual5 Ad Code

শাবিতে আ*ট*ক ৪ নির্মাণ শ্রমিক

শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উন্নয়ন প্রজেক্টের অধীনে কর্মরত ৪ নির্মাণ শ্রমিককে গাঁজা ও ইয়াবাসহ আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা।

 

Manual3 Ad Code

শুক্রবার (৬ মার্চ) আনুমানিক রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তাদেরকে আটক করা হয়।

Manual5 Ad Code

 

জানা যায়, আটককৃত চারজনেই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজের বিভিন্ন সাইটে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত।

 

Manual3 Ad Code

বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মী ও প্রত্যক্ষদর্শী তাপস দাস বলেন, আনুমানিক সাড়ে ৭টার দিকে গেইট থেকে ক্যাম্পাসে প্রবেশ করার সময় তার হাঁটুতে প্যান্ট ভাঁজ করা ছিল। সেখান থেকেই আমাদের সন্দেহ হয়। সে অনুযায়ী তল্লাশি চালালে তার কাছে চার প্যাকেট গাঁজা পাই। এবং প্রক্টর অফিসে জানাই। এর কিছুক্ষণ পরে আরো কয়েকজন ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে তাদেরকেও সন্দেহভাজন তল্লাশি করে গাঁজা ও ইয়াবা উদ্ধার করি।’

 

Manual3 Ad Code

এ বিষয়ে সহকারী প্রক্টর ড. মো. রাশেদুজ্জামান বলেন, মূল ফটকে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা চারজনকে আটক করে আমাদেরকে জানিয়েছে। আমরা ঘটনাস্থলে এসেছি। সমাধানের জন্য পুলিশের হাতে তাদেরকে তুলে দেব। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com