• সিলেট, রাত ১২:৪১, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত মার্চ ৮, ২০২৬
সিলেটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Manual2 Ad Code

সিলেটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়েছে। নারীরা যাতে বৈষম্য ও নির্যাতনের শিকার না হন, সেদিকে সবাইকে সচেতন হতে হবে। নারী সমাজকে সম্মান প্রদানের মাধ্যমে নারী ও কন্যার অধিকার নিশ্চিত করতে হবে।

Manual5 Ad Code

 

তিনি বলেন, নারীরা আজ শিক্ষা, সমাজসেবা, রাজনীতি, অর্থনীতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছেন। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে নারী-পুরুষের সমান অংশগ্রহণ অপরিহার্য। নারীর ক্ষমতায়ন নিশ্চিত হলে দেশ আরও এগিয়ে যাবে।

Manual4 Ad Code

তিনি নারীদের প্রতি সহিংসতা, বৈষম্য ও নির্যাতন বন্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।

ডিসি মো. সারওয়ার আলম ৮ মার্চ রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সরকার সিলেটের উপপরিচালক সূবর্ণা সরকার, সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ, সিলেট জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূইয়া।

মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের চাইল্ড রাইটস্ অফিসার প্রিয়াংকা দাস রায় এর পরিচালনায় ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি সিলেটের সভাপতি এডভোকেট সৈয়দা শিরিন আক্তার, বিশ^ খাদ্য কর্মসূচি সিলেট বিভাগীয় প্রধান মামুনুর রশীদ, ব্র্যাক সিলেটের বিভাগীয় কো-অর্ডিনেটর রিপন চন্দ মন্ডল প্রমুখ।

Manual3 Ad Code

 

এছাড়াও বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com