• সিলেট, ভোর ৫:০৮, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাছির আলী বলেন

admin
প্রকাশিত মার্চ ৮, ২০২৬
খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাছির আলী বলেন

Manual8 Ad Code

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাছির আলী বলেন

অনলাইন ডেস্ক

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাছির আলী বলেন, বাসিয়া নদীকে রক্ষা করার জন্য সরকার দলীয় নেতাকর্মীদেরকে সর্ব প্রথমে তাদের দখলে থাকা অবৈধ স্থাপনাগুলো নিজ খরচে উচ্ছেদ করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তাতেই জনগণ বুঝবেন আপনারা সত্যিকার অর্থে মানুষের কল্যাণ কাজ করতে চান। আমাদের (বিশ্বনাথে) পৌরসভা আছে, পৌরবাসীও নিয়মিত নিজেদের ট্যাক্স পরিশোধ করছেন। কিন্তু এই ট্যাক্সের টাকা দিয়ে প্রশাসক কি কাজ করছেন কিংবা কোথায় কত টাকা খরচ করছেন, তা কিন্তু জনসাধারণকে অবহিত করা হচ্ছে না।

তিনি রবিবার (৮ মার্চ) সিলেটের বিশ্বনাথে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ একটি কমিউনিটি সেন্টারে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

তিনি আরোও বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে দেশের জনগণ ভোট দিয়ে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করেছেন। বিএনপিও ভোট গ্রহনের পূর্বে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা করেছেন। কিন্তু নির্বাচনের পর বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও জুলাই সনদ সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। আর সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জনরায়কে উপেক্ষা করেছে বিএনপি।

 

Manual5 Ad Code

বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলান উবায়দুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রফিক আহমদের যৌথ পরিচালনা অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহার আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর খেলাফত মজলিসের আহবায়ক মাওলানা আব্দুল মতিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ সভাপতি ফয়জুল ইসলাম প্রমুখ।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

এসময় খেলাফত মজলিস ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com