• সিলেট, সকাল ১০:৫২, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাসী আলীর ম র দে হ বাড়িতে নিয়ে গেলেন মন্ত্রী আরিফ

admin
প্রকাশিত মার্চ ৯, ২০২৬
প্রবাসী আলীর ম র দে হ বাড়িতে নিয়ে গেলেন মন্ত্রী আরিফ

Manual6 Ad Code

প্রবাসী আলীর ম র দে হ বাড়িতে নিয়ে গেলেন মন্ত্রী আরিফ

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত সালেহ উদ্দিন ওরফে আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় পৌঁছায় আহমেদ আলীর মরদেহ। পরে তার মরদেহ বিমানের আরেকটি ফ্লাইটে করে নিয়ে আসা হয় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে।

Manual6 Ad Code

 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১১টার দিকে আহমেদ আলীর মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিমানবন্দরে আলীর মরদেহের সকল আনুষ্ঠানিকতা শেষে মন্ত্রী নিজেই মৌলভীবাজার জেলার বড়লেখাস্থ বাড়িতে নিয়ে যান। সেখানে জানাযা শেষে পারিবারিত গোরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে জানা যায়।

Manual5 Ad Code

জানা যায়, আহমেদ আলী গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকায়। গত ২৮ ফেব্রুয়ারি আরব আমিরাতের আজমান শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি। সেখানে তিনি পানি সরবরাহের গাড়ি চালাতেন। তার ছোট দুই ভাই জাকির হোসেন ও বোরহান আহমদও একই শহরে থাকেন এবং তারাই পরিবারের কাছে মৃত্যুর খবর জানান।

ঢাকায় লাশ গ্রহণ ও ঢাকা থেকে সিলেটের মৌলভীবাজারে মরদেহের নিজ বাসভবনে পৌঁছানো পর্যন্ত সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

Manual2 Ad Code

সিলেট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত আলীর মরদেহ গ্রহণ করার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com