• সিলেট, দুপুর ২:০০, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণকেন্দ্রের চেয়ারপার্সন আরিফ, ভাইস চেয়ারম্যান ফখরুল

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৫
সিলেট রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণকেন্দ্রের চেয়ারপার্সন আরিফ, ভাইস চেয়ারম্যান ফখরুল

Manual4 Ad Code

সিলেট রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণকেন্দ্রের চেয়ারপার্সন আরিফ, ভাইস চেয়ারম্যান ফখরুল

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আরিফুল হক চৌধুরী পেয়েছেন চেয়ারপার্সনের দায়িত্ব, আর ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম। সঙ্গে আছেন আরও ৬জন। মোট ৮জনকে নিয়ে গঠিত হলো সিলেট রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণকেন্দ্রের নতুন কমিটি।

Manual7 Ad Code

 

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম এনডিসি স্বাক্ষরিত এক অফিস সার্কুলারে এ তথ্য জানানো হয়।

Manual4 Ad Code

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, পরিচালক স্বাস্থ্য বিভাগ জাতীয় সদর দপ্তর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, প্রিন্সিপাল রেডক্রিসেন্ট নার্সিং কলেজ, পরিচালক, সিলেট রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্র, ইনচার্জ, মুজিব জাহান রেডক্রিসেন্ট বøাড সেন্টার ও সদস্যসচিব ইউনিট লেভেল অফিসার সিলেট ইউনিট।

 

স্বাস্থ্য বিভাগের আওতাভুক্ত প্রতিষ্ঠানটির কাজের সুবিধার্তে সোসাইটির উর্ধ্বতন কতৃপক্ষ এ কমিটি অনুমোদন করেছেন।

Manual3 Ad Code

 

মাতৃমঙ্গল হাসপাতাল ও নার্সিং ইন্সটিটিউটের যেকোনো সময় এ কমিটি পুনর্বিন্যাস অথবা পুনঃগঠন ক্ষমতা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সংরক্ষণ করে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com