• সিলেট, সকাল ১০:৫৭, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

গুরুতর অ*ভি*যো*গে র‌্যাবের খাঁচায় এবাদত

admin
প্রকাশিত মার্চ ১০, ২০২৬
গুরুতর অ*ভি*যো*গে র‌্যাবের খাঁচায় এবাদত

Manual6 Ad Code

গুরুতর অ*ভি*যো*গে র‌্যাবের খাঁচায় এবাদত

নিজস্ব প্রতিবেদক

Manual8 Ad Code

 

অবশেষে এবাদতকে খাঁচায় পুরেছে র‌্যাব-৯। স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

 

Manual7 Ad Code

মঙ্গলবার (১০ মার্চ) বিকালে র‌্যাবের গণমাধ্যম শাখা এ তথ্য জানায়। তারা জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি দল।

Manual3 Ad Code

 

এবাদত হোসেন নিরব (25) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার নোয়াবাদী এলাকার শাহ আলম মীরের ছেলে।

 

তিনি বিজয়নগর থানায় গত বছরের ১ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত একটি ধর্ষণ মামলার (নং ৪) আসামি।

 

Manual1 Ad Code

জানা যায়, দশম শ্রেণীর একজন শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ রয়েছে এবাদতের বিরুদ্ধে।

 

 

তাকে বিজয়নগর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com