• সিলেট, সকাল ১০:৩৩, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বনাথে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

admin
প্রকাশিত মার্চ ১১, ২০২৬
বিশ্বনাথে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

Manual7 Ad Code

বিশ্বনাথে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক

‘গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপন উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ব্যাপক আলোচনা সাপেক্ষে যথাযোগ্য মর্যাদায় দিবস দুটি পালনের লক্ষ্যে নানান কর্মসূচি গ্রহন করা হয়েছে।

Manual6 Ad Code

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালন উপলক্ষ্যে ১ মিনিট (রাত ১০.৩০ থেকে ১০.৩১ মিনিট) ব্র্যাক আউট থাকবে বিশ্বনাথ উপজেলা এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী নানান কর্মসূচি গ্রহন করা হয়েছে।

Manual1 Ad Code

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কামান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুল হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস শহিদ, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম মতছিন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন প্রমুখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com