• সিলেট, রাত ৮:১১, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট-৪ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে: হাকিম চৌধুরী

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৫
সিলেট-৪ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে: হাকিম চৌধুরী

Manual1 Ad Code

সিলেট-৪ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে: হাকিম চৌধুরী

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে সিলেট-৪ আসনের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ উপজেলাকে উন্নয়নের রোলমডেল হিসেবে গড়ে তোলা হবে। দীর্ঘ দেড় যুগ ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় ও সুস্পষ্ট নির্দেশনায় বিএনপি ঐক্যবদ্ধ ছিল বলেই শেখ হাসিনার পতন ও জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। সিলেট-৪ আসনের উন্নয়নে বিএনপি সবসময় ঐক্যবদ্ধ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ইনশাআল্লাহ।

Manual2 Ad Code

তিনি মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গোয়াইনঘাট উপজেলার লেংগুড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের উদ্যোগে স্থানীয় গুরকচি বাজারে অনুষ্ঠিত লিফলেট বিতরণ ও প্রচার মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনতাসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি ওসমান গনি, ১ম যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনির উদ্দিন মেম্বার, উপজেলা বিএনপির সদস্য আজিজুল, ইসলাম, যুবদল সিনিয়র সদস্য মাসুক আহমেদ, সদস্য শামীম আহমেদ, রুবেল আহমেদ মেম্বার, সিরাজ উদ্দিন, উপজেলা জাসাস সাধারণ সম্পাদক আব্দুর রব, জিয়া মঞ্চ সভাপতি মনু মিয়া প্রমুখ।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com