ডিএমপির গোয়েন্দা বিভাগে নতুন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার
অনলাইন ডেস্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের মিরপুর ও উত্তরা বিভাগে নতুন দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদায়ন করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।
আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) হিসেবে দায়িত্ব পালনরত এনায়েত কবীর সোয়েবকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা (মিরপুর বিভাগ)-এ পদায়ন করা হয়েছে।
অন্যদিকে সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-ওয়ারী বিভাগ) হিসেবে কর্মরত এম এম সবুজ রানাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা (উত্তরা বিভাগ) এ পদায়ন করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, জনস্বার্থে এই পদায়নের আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
বিডি প্রতিদিন