• সিলেট, রাত ১২:৪৮, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন

admin
প্রকাশিত মার্চ ১২, ২০২৬
জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন

Manual6 Ad Code

জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন
বাসস

 

Manual8 Ad Code

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) সভাপতি করে ৯ সদস্য বিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম সংসদের বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যদের নাম উত্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে তা কণ্ঠভোটে পাস হয়। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পিকার এই কমিটির সভাপতি নির্বাচিত হন।

Manual3 Ad Code

কমিটির অন্য সদস্যরা হলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, মো. নুরুল ইসলাম, জয়নুল আবদিন ফারুক ও নাহিদ ইসলাম।

Manual4 Ad Code

বিডি-প্রতিদিন

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com