বিয়ানীবাজারে কামালকে ধরলো পুলিশ
নিজস্ব প্রতিবেদক
বিয়ানীবাজারে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামাল আহমদ (৪৭)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। কামাল পৌরশহরের শ্রীধরা গ্রামের আছাব আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ানিবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় কামালের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিয়ানীবাজার থানার ওসি মো. ওমর ফারুক জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।