• সিলেট, সকাল ৮:১৯, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনীর ইফতার

admin
প্রকাশিত মার্চ ১৩, ২০২৬
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনীর ইফতার

Manual8 Ad Code

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে গতকাল ইফতার ও নৈশভোজের আয়োজন করে সেনাবাহিনী। ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অতিথিদের পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা জানান -আইএসপিআর

Manual8 Ad Code

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনীর ইফতার

অনলাইন ডেস্ক

 

Manual2 Ad Code

মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে গতকাল সন্ধ্যায় ইফতার ও নৈশভোজের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত অতিথিদের পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা জানান। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সেনাবাহিনীর সূচনালগ্নে তাঁদের অনন্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আজিজুর রহমান, বীর উত্তম বক্তব্য রাখেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এসব তথ্য জানায়। ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

 

বিডি প্রতিদিন

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com