• সিলেট, সন্ধ্যা ৬:৩৩, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বনাথ প্রেসক্লাবের গণ-ইফতার ও দোয়া মাহফিল

admin
প্রকাশিত মার্চ ১৩, ২০২৬
বিশ্বনাথ প্রেসক্লাবের গণ-ইফতার ও দোয়া মাহফিল

Manual1 Ad Code

বিশ্বনাথ প্রেসক্লাবের গণ-ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক

বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহনে সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে ও প্রবাসীদের পৃষ্টপোষকতায় ‘গণ-ইফতার ও দোয়া মাহফিল’ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্বনাথ মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক সহযোগীতায় ছিলো সামাজিক ও মানবিক সংগঠন ‘রেসকিউ লাইফ ফাউন্ডেশন’।

Manual7 Ad Code

প্রেসক্লাবের ‘গণ-ইফতার ও দোয়া মাহফিল’র পৃষ্টপোষকতা করেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ইমরান খান, বর্তমান যুগ্ম সম্পাদক আব্দুর রহিম রঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ দৌলত হোসেন, ট্রাস্টি সিরাজুল ইসলাম হাজারী, আবুল খায়ের আলী, আব্দুস সোবহান ফারুক।

 

Manual2 Ad Code

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন আহমদের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। সভা শেষে দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহিদুর রহমান।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসীরা সব সময়ই বিশ্বনাথ প্রেসক্লাবের সকল মহতি ও সৃজনশীল কাজে সহযোগিতা করে আসছেন। বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে ৬জন প্রবাসীর পৃষ্ঠপোষকতায় ধনী-গরীব’সহ সকল শ্রেণী-পেশার মানুষকে নিয়ে এক সাথে গণ-ইফতারের এই আয়োজন সত্যিই ব্যতিক্রম। স্রষ্টার সৃষ্টি সব মানুষই যে এক আল্লাহ তায়ালার সৃষ্টি তা আমরা সকলে যত বেশি বুঝব, তত দ্রুত সমাজ থেকে ভেদাভেদ দূর হবে। এসময় আয়োজকেরা জানান, প্রবাসীদের সহযোগিতায় ভবিষ্যতে এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকান্ড অব্যাহত থাকবে।

গণ-ইফতারে বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ নূর উদ্দিন, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরণ, আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির, শিক্ষানবিষ সদস্য মোস্তাক আহমদ মোস্তফা, জাহান মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, হাবিবুর রহমান, সংগঠক জবির আহমদ নাজমুল, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান, প্রচার সম্পাদক খলিলুর রহমান, সহ প্রচার সম্পাদক হাবিবুর রহমান মামুন, মাহিন খান, অফিস সম্পাদক ক্বারী সুয়াইব, কার্যকরী পরিষদ সদস্য নাহিদ সুয়েব, মো. আল-আমিন, সাধারণ সদস্য শরিফুল ইসলাম, মাহিদ আহমদ, নাহিদ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com