• সিলেট, রাত ৯:১১, ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বনাথে জামায়াতের খাদ্যসামগ্রী পেলেন ৫ শতাধিক পরিবার

admin
প্রকাশিত মার্চ ১৪, ২০২৬
বিশ্বনাথে জামায়াতের খাদ্যসামগ্রী পেলেন ৫ শতাধিক পরিবার

Manual7 Ad Code

বিশ্বনাথে জামায়াতের খাদ্যসামগ্রী পেলেন ৫ শতাধিক পরিবার

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলার বিভিন্ন এলাকার ৫ শতাধিক অসচ্ছল পরিবারের মধ্যে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫ শতাধিক পরিবারের সদস্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের ‘উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ’ মাঠে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Manual8 Ad Code

ফ্রান্স প্রবাসী লুৎফর রহমান লিজাদের আর্থিক সহযোগিতায় এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সার্বিক তত্ত¡াবধানে বিতরণকৃত খাদ্যসামগ্রীর তালিকায় ছিল- চাল, ডাল, তেল, চিনি, সেমাই, ময়দা, দুধের গুঁড়া’সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

Manual7 Ad Code

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আখতার ফারুক।

Manual1 Ad Code

অনুষ্ঠানে এসময় পৌর জামায়াতে ইসলামীর মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী মাষ্টার বাবুল মিয়া, আব্দুর রহিম, বায়তুলমাল সেক্রেটারী মোহাম্মদ আশিকুর রহমান, উপজেলার লামাকাজী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আব্দুল আলী, সেক্রেটারী জুয়েল আহমেদ, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর গিয়াস উদ্দিন সাদী, সেক্রেটারী আব্দুল ওয়াদুদ, অলংকারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর কামাল আহমেদ, সেক্রেটারী মকবুল আহমেদ, দৌলতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ফখর উদ্দিন, রামপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মিয়া মোহাম্মদ শাহেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালিক, জামায়াত নেতা রজব আলী. রেনু মাষ্টার, নাজমুল ইসলাম, সাজ্জাদুর রহমান, হোসাইন আহমেদ, কফিল উদ্দিন, তানবীর আহমেদ ফাহিম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com