• সিলেট, রাত ৮:০৪, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেঙ্গু প্রতিরোধে সিসিক’র ল ড়া ই

admin
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে সিসিক’র ল ড়া ই

Manual5 Ad Code

ডেঙ্গু প্রতিরোধে সিসিক’র ল ড়া ই

Manual2 Ad Code

নিউজ ডেস্ক

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

এডিস মশার লার্ভা ধ্বংসসহ মশক নিধনে বিশেষ অভিযান (ক্রাশ প্রোগ্রাম) শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

বুধবার (২৮ অক্টোবর) সকালে নগরীর ১ নম্বর ওয়ার্ডের হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মশক নিধন কর্মীরা।

কার্যক্রম উদ্বোধনের পর সিসিক প্রশাসক নিজে ফগার মেশিন হাতে নিয়ে মশক নিধন কার্যক্রমে অংশ নেন। কর্মীদের উৎসাহিত করে তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক। সম্প্রতি নগরীতে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় আমরা এই বিশেষ উদ্যোগ নিয়েছি। যদিও সিলেটে এ পর্যন্ত শনাক্ত হওয়া ডেঙ্গু রোগীরা বাইরে থেকে সংক্রমিত হয়ে এসেছেন, তবুও আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

সিসিক প্রশাসক আরও বলেন, ‘নগরীর ৪২টি ওয়ার্ডেই পর্যায়ক্রমে এই অভিযান চালানো হবে। প্রথম ধাপে ১০টি ওয়ার্ডে কাজ শুরু হয়েছে। স্বাস্থ্য, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রকৌশল বিভাগের যৌথ সমন্বয়ে এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। সিসিকের কাছে পর্যাপ্ত ওষুধ সংরক্ষিত রয়েছে এবং আশা করা যাচ্ছে এক মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। বাসাবাড়ি বা আঙিনায় যাতে জমে থাকা পানি না থাকে, সে বিষয়ে মসজিদ, মার্কেট ও মহল্লায় লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। মশাবাহিত রোগ প্রতিরোধে তিনি নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।’

 

সিলেটভিউ২৪ডটকম

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com