• সিলেট, রাত ২:২৫, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

‘দেশের উন্নয়নকে এগিয়ে নিতে খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দিয়েছে সরকার’

admin
প্রকাশিত মার্চ ১৬, ২০২৬
‘দেশের উন্নয়নকে এগিয়ে নিতে খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দিয়েছে সরকার’

Manual6 Ad Code

‘দেশের উন্নয়নকে এগিয়ে নিতে খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দিয়েছে সরকার’
অনলাইন ডেস্ক

 

Manual2 Ad Code

দেশব্যাপী সরকারের নদী-নালা ও খাল-জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় একটি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

সোমবার বেলা সাড়ে ১১টায় জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সরকার খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দিয়েছে।

পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে খালগুলো সচল থাকলে কৃষকরা ইরি-বোরো ধানসহ বিভিন্ন মৌসুমি ফসলে সহজে সেচ সুবিধা পাবেন এবং কৃষি উৎপাদন বাড়বে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী নিতাই রায় চৌধুরী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের উন্নয়নের লক্ষ্যে একসময় দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার আবারও খাল খননের উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব খাল খননের পরিকল্পনা রয়েছে। বর্তমান সরকার ব্যর্থ হওয়ার জন্য ক্ষমতায় আসেনি; জনগণকে সঙ্গে নিয়েই দেশের উন্নয়নকে এগিয়ে নিতে কাজ করছে। সরকারের লক্ষ্য বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নত ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা।

Manual4 Ad Code

মন্ত্রী বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, বালুমহল দখল, বাজার দখল ও অনলাইন জুয়ার মতো অপরাধ বন্ধে সরকার কাজ করে যাচ্ছে।

সূত্র : বাসস

Manual2 Ad Code

বিডি প্রতিদিন

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com