• সিলেট, দুপুর ১২:০৩, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে পদ্মা ও মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে প্রতিমন্ত্রীর পরিদর্শন

admin
প্রকাশিত মার্চ ১৭, ২০২৬
সিদ্ধিরগঞ্জে পদ্মা ও মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে প্রতিমন্ত্রীর পরিদর্শন

Manual6 Ad Code

সিদ্ধিরগঞ্জে পদ্মা ও মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে প্রতিমন্ত্রীর পরিদর্শন

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত পদ্মা ও মেঘনা পেট্রোলিয়াম ডিপো আকস্মিক পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

Manual2 Ad Code

‎মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের গোদনাইল বার্মাশীল ও এস.ও. রোড এলাকায় অবস্থিত ডিপো দুইটিতে পরিদর্শনে আসেন তিনি।

‎এসময় প্রতিমন্ত্রী ডিপোর সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে উপস্থিত বিভিন্ন জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন তিনি।

‎জ্বালানি তেল সরবরাহে কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন কিনা, সে বিষয়ে জানতে চান প্রতিমন্ত্রী অমিত।

Manual5 Ad Code

‎পাশাপাশি চোরাই তেল ক্রয়-বিক্রয়ের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধভাবে জ্বালানি তেল সরবরাহ কিংবা লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎এসময় বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com