• সিলেট, রাত ৩:৪০, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ডা. শাহরিয়ার চৌধুরীর সুস্থতা কামনায় জেলা ও মহানগর বিএনপির দোয়া মাহফিল

admin
প্রকাশিত মার্চ ১৯, ২০২৬
ডা. শাহরিয়ার চৌধুরীর সুস্থতা কামনায় জেলা ও মহানগর বিএনপির দোয়া মাহফিল

Manual3 Ad Code

ডা. শাহরিয়ার চৌধুরীর সুস্থতা কামনায় জেলা ও মহানগর বিএনপির দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১৯ মার্চ) বাদ জোহর হজরত শাহজালাল (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এই মাহফিল আয়োজন করা হয়।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরীর পরিচালনায় মাহফিলে দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বক্তারা ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দলের প্রতি তাঁর ত্যাগের কথা স্মরণ করে মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সালেহ আহমদ খছরু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. এম এ হক বাবুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক এবং জেলা বিএনপির সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন আহমেদ।

Manual4 Ad Code

 

এছাড়াও উপস্থিত ছিলেন- সহ-জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক আবু সাঈদ মোঃ তায়েফ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, শফিকুর রহমান টুটুল, শহীদ আহমদ, সিরাজুল ইসলাম, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, আজিজ হোসেন, সোহেল আহমদ, মারুফ আহমদ টিপু, আসাদুল হক আসাদ, ওমর ফারুক, সুলেমান হোসেন সুমন, আনহার আহমদ, সেলিম আহমদ, অ্যাডভোকেট সাফওয়ান, কাওসার হোসেন রকি, হোসেন খান এমাদসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Manual6 Ad Code

মাহফিল শেষে ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com