• সিলেট, সকাল ১১:৫৮, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক তুরাবসহ জুলাই শহিদদের পরিবারে এমপি এমরান চৌধুরীর ভালোবাসার পরশ

admin
প্রকাশিত মার্চ ১৯, ২০২৬
সাংবাদিক তুরাবসহ জুলাই শহিদদের পরিবারে এমপি এমরান চৌধুরীর ভালোবাসার পরশ

Manual8 Ad Code

সাংবাদিক তুরাবসহ জুলাই শহিদদের পরিবারে এমপি এমরান চৌধুরীর ভালোবাসার পরশ

প্রেস বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

 

সিলেটে পুলিশের গুলিতে নিহত শহিদ সাংবাদিক আবু তাহের মো. তুরাব (এটিএম তুরাব)-সহ গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জুলাই বিপ্লবের শহিদদের পরিবারে ভালোবাসার পরশ দিয়েছেন সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জুলাই বিপ্লবের সময় গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বীর শহিদদের পরিবারে উপহার দিয়েছেন তিনি।

বুধবার (১৮ মার্চ) দিনে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী নিজে উপস্থিত হয়ে এসব উপহার পৌঁছে দেন।

এসময় তিনি বলেন, বিএনপি সরকার জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের পাশে রয়েছে। তাদের পরিবার যাতে সঠিক বিচার পায় সেই চেষ্টা করছে বর্তমান সরকার।

সিলেট-৬ আসনের সাংসদ আরও বলেন- তারেক রহমানের সরকার জনআকাঙ্ক্ষার সরকার। এই সরকারের আমলে কোনো একজন মানুষও অবিচারের শিকার হবে না।

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জুলাই শহিদদের পরিবারে উপহার পৌঁছে দেওয়ার সময় এমরান আহমদ চৌধুরীর সঙ্গে প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com