• সিলেট, সকাল ৮:৩০, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজ বাড়িতে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এমপি লুনা

admin
প্রকাশিত মার্চ ২০, ২০২৬
নিজ বাড়িতে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এমপি লুনা

Manual7 Ad Code

নিজ বাড়িতে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এমপি লুনা

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ইলিয়াসপতœী তাহসিনা রুশদীর লুনা ঈদের দিন নিজ এলাকায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

Manual7 Ad Code

ঈদের দিন (শনিবার) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্বনাথ পৌর এলাকার রামধানা গ্রামে তাঁর নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী’সহ সর্বসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া জানান, এমপি লুনা এবারের ঈদ নিজ পরিবারের সঙ্গে নিজ বাড়িতে উদযাপন করবেন এবং এলাকার মানুষের সঙ্গে সরাসরি মিলিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষ্যে গণমাধ্যমে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় এমপি তাহসিনা রুশদীর লুনা দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। তাঁর পক্ষ থেকে পাঠানো বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের ত্যাগ, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনন্য শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের পারস্পরিক ভালোবাসা ও স¤প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, এটাই আমাদের প্রত্যাশা। ধনী-গরীবের ভেদাভেদ ভুলে আমাদের সবাইকে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ উপলব্ধি করা সম্ভব।
তিনি আরোও বলেন, বিশ্বনাথ ও ওসমানীনগরের সার্বিক উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চলছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি, খাল পুনঃখনন ও অবকাঠামো উন্নয়ন’সহ বিভিন্ন প্রকল্প ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং আরও বহু উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। প্রবাসী বাংলাদেশীদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, প্রবাসী ভাই-বোনেরা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের অবদান জাতি সবসময় গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

Manual3 Ad Code

 

পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর ঈদ উদযাপনের আহবান জানান।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com