• সিলেট, রাত ১১:০৬, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদে পর্যটকে মুখর সাদাপাথর

admin
প্রকাশিত মার্চ ২৫, ২০২৬
ঈদে পর্যটকে মুখর সাদাপাথর

Manual7 Ad Code

ঈদে পর্যটকে মুখর সাদাপাথর

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র দেশ বিদেশে সমাদৃত। ঈদ, পূজা কিংবা অন্যান্য ছুটিতে ভ্রমণপিয়াসু মানুষের ভিড় জমে এখানে। এবার ঈদুল ফিতরেও এর ব্যতীক্রম হয়নি। ঈদের ছুটিতে অর্ধ লক্ষাধীক পর্যটকের আগমন ঘটে সাদাপাথরে। তবে অন্য বছরের তুলনায় ছুটি কম থাকায় পর্যটকের সংখ্যাও কিছু কম ছিল।

 

 

সোমবার সাদাপাথর পর্যটন এলাকা ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসছেন। তারা পাথরের উপর দিয়ে বয়ে চলা পানির স্রোতে গাঁ ভিজে ভ্রমণের ক্লান্তি দূর করছেন। কেউবা আবার সেই স্মৃতিগুলো ক্যামেরায় বন্দী করতে ব্যস্ত।

ঢাকা থেকে ঘুরতে আসা মোহাইমিন রশিদ বলেন, “লম্বা সময় জার্নি করে সাদাপাথর পর্যটন কেন্দ্রে আসছি। এখানে নদীতে ভিজে ভ্রমণের সেই ক্লান্তি দূর হয়ে গেছে। অত্যান্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যে কাউকে আকৃষ্ট করবে। পাহাড়ের পাদদেশে পাথরের উপর দিয়ে বয়ে চলা সচ্ছ পানি যেন নৈসর্গিক সৌন্দর্য। তবে এখানে আগত পর্যটকদের জন্য আরো সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। এখানে ভালো কোন ওয়াশরুম নাই, বিশুদ্ধ খাবারের পানি কিংবা গরমে বিশ্রাম নেওয়ার মতো কোন জায়গা নাই।”

Manual5 Ad Code

 

এদিকে ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রত্যাশা অনুযায়ী এই ঈদে ব্যবসা হয়নি। অনেক দোকানে ঈদের জন্য যা মালামাল রেখেছিলেন তার অর্ধেকও বিক্রি হয়নি। মানুষ পর্যটন কেন্দ্রে আসলেও কেনাকাটা তেমন করছেন না।

বন্ধু কসমেটিকস শপের মালিক আশরাফুল ইসলাম খোকন জানান, ‘ঈদকে সামনে রেখে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছিলাম। দোকানের সাজসজ্জা ও নতুন অনেক ধরনের মালামাল বিক্রির জন্য নিয়ে এসেছিলাম। কিন্তু প্রত্যাশা অনুযায়ী আমরা এগুলো বিক্রি করতে পারিনি। পর্যটকরা আসলেও মালামাল তেমন ক্রয় করছেন না।’

Manual2 Ad Code

সাদাপাথর হোটেল এন্ড রিসোর্টের সিইও রামীম আহমদ জানান, ‘গত বছরের তুলনায় এবছর পর্যটকের সংখ্যা কম। অন্য ঈদে আমাদের ফুল বুকিং থাকত এবার তা হয়নি। আমরা আশাকরি পরবর্তী ঈদে পর্যটকরা আসবেন আমরা ভালো ব্যবসা করতে পারব। আগে থেকে আমাদের হোটেলের সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করেছি। ফোর স্টার মানের সকল সুবিধা আমাদের এখানে রয়েছে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com