সিলেটের আ*ত*ঙ্ক আইন উদ্দিন গ্রে প্তা র
নিজস্ব প্রতিবেদক
তিনি সিলেটবাসীর জন্য এক আতঙ্ক। ডাকাতি চুরি ছিনতাই মাদক মামলাসহ বিভিন্ন মামলায় রয়েছে তার নাম। পুলিশের চোখে ধুলো দিয়ে চলছিল তার অপরাধ সাম্রাজ্য। তবে শেষ পর্যন্ত ধরা পড়েছেন আইন উদ্দিন (২৮)।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির একদল সদস্য।
আইন উদ্দিন শাহপরাণ থানার পীরেরচক (পীরের বাজার) এলাকার শফিক মিয়া ও হাজেরা বেগমের ছেলে।
তার অপরাধ হিস্ট্রি পর্যালোচনা করে জানা গেছে, আইন উদ্দিন একটি ডাকাতির প্রস্তুতি, ৪টি চুরি, ১টি দ্রুত বিচার ও ২টি মাদক বিরোধী আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।