সিলেটে পুলিশের কব্জায় ৬১
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগর পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে অন্তত ৬০জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারী ও চোরাকারবারীও আছেন।
শুক্রবার (২৭ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশ। তারা জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে নিয়মিত মামলায় ১০, ওয়ারেন্টভুক্ত ৭, মাদক ব্যবসায়ী ৪, সন্দেহভাজন ৬, মাদকসেবী ১, চোর ৪, অন্যান্য অপরাধী ২৯ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মঞ্জুরুল আলম।