• সিলেট, সন্ধ্যা ৬:০৮, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকারি খরচে ৪ লাখ ৬০ হাজার মা ম লা য় আইনি সহায়তা

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২৬
সরকারি খরচে ৪ লাখ ৬০ হাজার মা ম লা য় আইনি সহায়তা

Manual8 Ad Code

সরকারি খরচে ৪ লাখ ৬০ হাজার মা ম লা য় আইনি সহায়তা

বাসস

 

Manual7 Ad Code

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে সরকারি খরচে ৪ লাখ ৬০ হাজার ২৯৭ মামলায় আইনি সহায়তা সেবা প্রদান করা হয়েছে।

লিগ্যাল এইড-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অসচ্ছল বিচার প্রার্থীদের লিগ্যাল এইড-এর মাধ্যমে এই সেবা দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এ সময়ে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৩৮৫টি মামলায়, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিস থেকে ৪ লাখ ৫২ হাজার ২৯৫টি মামলায় এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক লিগ্যাল এইড সেল থেকে ৪ হাজার ৬১৭টি মামলায় সরকারি খরচে আইনি সহায়তা সেবা প্রদান করা হয়েছে।

Manual8 Ad Code

এ ছাড়া জাতীয় হেল্পলাইন কলসেন্টার ‘১৬৬৯৯’ (টোল ফ্রি)-তে কল করে ১ লাখ ৯৯ হাজার ৮০৬ জন আইনি পরামর্শ নিয়েছেন।

Manual7 Ad Code

দেশে আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচার প্রার্থীদের আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সব সেবা দেওয়া হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করে।

Manual6 Ad Code

বিডি-প্রতিদিন/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com